প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 5, 2025 ইং
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, এদিন রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেফতার করে। দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার