প্রিন্ট এর তারিখঃ Oct 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 7, 2025 ইং
গোলাপ দেবেন? জেনে নিন, কোন রঙের গোলাপ কী বুঝায়
শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে রোজ ডে’র মাধ্যমে প্রতিনিয়ত প্রেমের স্পন্দন, রঙ ও প্রাণবন্ত অনুভূতিতে ভরে উঠবে প্রেমিক, প্রেমিকা অথবা প্রিয়জনের মন।
সপ্তাহজুড়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করবে অনেকেই। ভাগ করে নিবে সুখ-দুঃখ। কারও জীবনে নতুন সঙ্গীর অপেক্ষা, আবার কেউবা বহু পুরনো সম্পর্ক চাঙ্গা করতে চাইবেন এই সময়ে। এসব ক্ষেত্রে চমৎকার ও কার্যকরী ভূমিকা পালন করতে পারে গোলাপ, যা অতি সহজেই প্রিয় মানুষটির মন জয় করে নেবে।
পাঠক, কী ভাবছেন? কাউকে গোলাপ উপহার দেবেন? তাহলে জেনে নিন কোন রঙের গোলাপের কী মানে
লাল গোলাপ: সবচেয়ে জনপ্রিয় গোলাপ হচ্ছে লাল গোলাপ। এটির মানে বেশির ভাগ মানুষই জানেন। এই রঙের গোলাপটি প্রেমের চিহ্ন বহন করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার