প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 14, 2025 ইং
সফররত ভারতীয় প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মোদিকে হোয়াইট হাউজে উষ্ণ অর্ভ্যথনা জানান ট্রাম্প।
জানা গেছে, বৈঠকে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ভারতে তেল ও গ্যাস সরবরাহের ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা।
এসময় মার্কিন পণ্যের ওপর ভারতের শুল্কারোপের সমালোচনাও করেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্কারোপ করতে পারে মার্কিন প্রশাসন দেন এমন ইঙ্গিতও।
আলোচনায় গুরুত্ব পায় সন্ত্রাসবাদও। ২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনায় অভিযুক্ত তাহায়ুর রানাকে প্রত্যর্পণের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার