প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 14, 2025 ইং
নির্বাচনের আগেই আ. লীগের নিবন্ধন বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। এ সময় দলটির বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা হবে মধ্যমপন্থী। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে। এ সময় গণপরিষদের নির্বাচনের দিকে নজর দেয়ারও আহ্বান জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার