প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2025 ইং
৪ জেলার এসপি প্রত্যাহার
কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমের সই করা পৃথক চারটি আদেশে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি জেলার এসপিরা তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামী মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।
প্রত্যাহার করা চার এসপি হলেন কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।
এর মধ্যে কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ জব্দ হওয়া ৩ লাখ ইয়াবা বিক্রিতে জড়িত, এই অভিযোগে যুগান্তরে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয় আজ। যেখানে উল্লেখ করা হয়, এসপি রহমত উল্লাহর সংশ্লিষ্টতা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার