প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 19, 2025 ইং
৩১ মার্চ পর্যন্ত মেয়াদ বাড়লো পাঁচ সংস্কার কমিশনের
শ্রম, গণমাধ্যম, স্বাস্থ্য, নারী ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মেয়াদ বাড়ানোর এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেয়া হলো।
এর আগে, গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল। সেই মেয়াদ গতকাল ১৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার