
নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন, ফলে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ের কারণে পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে টাইগাররা। আর এই ম্যাচে হারলেই কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে।
গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে যেতে হলে শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমান পয়েন্ট তালিকায় টাইগারদের পরেই অবস্থান করছে পাকিস্তান। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের জন্য ‘বাঁচামরার’ লড়াই হয়ে দাঁড়িয়েছে।
খেলার সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন "দৈনিক দুর্বার"-এ।