প্রিন্ট এর তারিখঃ Oct 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2025 ইং
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুরে টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের যুবকের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে কয়েকজন ব্যক্তি ওই যুবককে আটক করে। পরে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে তাকে মারধর করতে থাকেন। মারধরে যুবকটি মারা গেলে মরদেহ ফেলে রেখে চলে যায় তারা।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার