
পারটেক্সকে ৭ উইকেটে হারিয়েছে হেভিওয়েট দল মোহামেডান। তামিম ইকবালের অপরাজিত ১২৫ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ২১৮ রানের লক্ষ্য সহজেই পৌছে যায় তারা। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৩৫ রানে।
এদিকে নাঈম শেখের ঝোড়ো ১৭৬ রানের দিনে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড সংগ্রহ ছিল প্রাইম ব্যাংকের। স্কোরবোর্ডে জমা করেছিল ৪২২ রান। ব্রাদার্সের বিপক্ষে ১৭৩ রানের বড় জয় তুলে নিয়েছে তারা। দুর্ভাগ্য আইচ মোল্লার। ৯৬ রানে আউট হয়েছেন তিনি। আসরে আজ নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম ব্যাংক।