
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ৩২ মিনিটে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার শ্রমিকরা আগুন নিভিয়েছে বলে জানান তিনি।