ইরানের পারমাণবিক স্থাপনাওসহ বেশকিছু সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আবারও প্রশ্ন উঠেছে—ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা আদৌ সম্ভব কিনা।
যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই)–এর মার্চের এক গবেষণা অনুযায়ী, এটি মোটেও সহজ কাজ নয়। এই ধরনের আক্রমণের জন্য বিপুল পরিমাণ সামরিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন হবে। তবুও ইরানের মাটির অনেক নিচে অবস্থিত মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রগুলোতে আঘাত হানা কঠিন হবে। খবর সিএনএনের।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক সংঘর্ষকে আরও উসকে দিতে পারে। এ কারণে এটি শুধুমাত্র ‘চূড়ান্ত বিকল্প’ হিসেবেই বিবেচিত হওয়া উচিত।
গবেষণায় আরও বলা হয়েছে, নাতাঞ্জের মূল পারমাণবিক কেন্দ্রটি ইসরায়েলের হামলায় আঘাতপ্রাপ্ত হলেও সেই ভূগর্ভস্থ স্থাপনায় প্রকৃতপক্ষে কতটা ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। অনুমান অনুযায়ী, এটি প্রায় ৮ মিটার (২৬ ফুট) গভীরে অবস্থিত। ইসরায়েলের কাছে থাকা বোমাগুলোর সর্বোচ্চ ক্ষমতা প্রায় ৬ মিটার গভীরতা পর্যন্ত—যা যথেষ্ট নয়।
