
প্রতিবেদনের তথ্যমতে, পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় বন্যায় এ পর্যন্ত ৩২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ দেড় শতাধিক। সবচেয়ে বিপর্যস্ত এই প্রদেশটিতে তৈরি হয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র অভাব। বিদ্যুৎ সংকট ও রোগ বালাইয়ের প্রাদুর্ভাবে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। সংকট নিরসনে প্রাণপণ চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্তরা।
অন্যদিকে, ভারতের কাশ্মীর অঞ্চলে বন্যার পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। এখন পর্যন্ত দেশটিতে বন্যায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। নিখোঁজ আরও ২শ । তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।