
মূলত, ডান হাঁটুর চোট থেকে সেরে ওঠার জন্য কাজ করছেন গাভি। অনুশীলনের সময় চোট পেয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার।
আপাতত তাকে পাচ্ছে না বার্সেলোনা ও স্পেন দল। সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে গাভিকে রেখেছিল স্পেন। তবে, শনিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি।
আগামী ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার মাঠে খেলবে স্প্যানিশরা। এর তিন দিন পর তারা লড়বে তুরস্কের বিপক্ষে।