
ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল আজ মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “এটা দুর্ভাগ্যজনক যে কিছু গুরুত্বপূর্ণ দেশ, যারা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ামকশক্তি— স্থিতিশীলতার এজেন্ডাকে এড়িয়ে যেতে চাইছে। যাই হোক, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি করতে চাই। এ ইস্যুতে ইতোমধ্যে দুই দেশের সরকারি কর্মকর্তা পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।”
গত আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন শুরু হয়েছে ভারতের। এই টানাপোড়েনের প্রধান কারণ ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি উচ্চমাত্রার রপ্তানি শুল্ক আরোপ।