
এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানদের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে লিটন দাসের দল। ম্যাচের শেষ পর্যন্তই টিকে ছিল আফগানরা। শেষ পর্যন্ত কোথায় ম্যাচ হেরেছে আফগানরা, সেটা ব্যাখ্যা করেছেন দলটির প্রধান কোচ জনাথন ট্রট।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ট্রট জানান ইনিংসের শুরুর ধাক্কা সামলাতেই বেশ সময় পেরিয়ে যায় আফগানদের। এরপর অবশ্য বাংলাদেশের ভালো ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে ট্রট বলেন, 'আমার মনে হয় এখানে কয়েকটি বিষয় আছে, শুধু ব্যাটিং নয়। আমি মনে করি ফিল্ডিংয়ে আমরা খুব একটা ভালো ছিলাম না। তারা উড়ন্ত সূচনা পেয়েছিল এবং পাওয়ার প্লে শেষে তারা কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করেছিল, যেখানে আমরা ২ উইকেটে ২৭ রান করেছিলাম। সুতরাং আপনি এটিকে একটি বড় পার্থক্য হিসেবে দেখতে পারেন।'