প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ

সিলেট মহানগরীতে রোববার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে অবৈধ যানবাহন উচ্ছেদ অভিযান। সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাসহ যেসব যানবাহনের বৈধ কাগজপত্র, লাইসেন্স ও ইনসিউরেন্স নেই, সেগুলোকে মেট্রোপলিটন এলাকা ছেড়ে বাইরে যেতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
সম্প্রতি সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী-পিপিএম পরিবহন মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ২২ সেপ্টেম্বরের পর মহানগরীতে কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যানজট নিরসন ও চুরি-ছিনতাই প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনও অবস্থানে অনড় রয়েছে।
সোমবার থেকে মাঠে নামবে পুলিশ। অভিযানের আওতায় পড়বে লাইসেন্সবিহীন চালক, প্রয়োজনীয় কাগজপত্র ও ইনসিউরেন্সবিহীন সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বলেন,
“সোমবার থেকে অবৈধ সব ধরনের যানবাহনের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান শুরু হবে। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার