প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
শায়েস্তাগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াতের এমপি প্রার্থী কাজী মহসিন

আল মামুন - হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর- লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় তিনি গঙ্গানগর জননী সংসদ পূজা মণ্ডপ পরিদর্শনে যান। পর্যায়ক্রমে তিনি পশ্চিম চরহামুয়া, কলিমনগর, পূর্ব বড়চর, নুরপুর ইউনিয়ন, ব্রাহ্মণডোরা ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ জামায়াত নেতৃবৃন্দকে স্বাগত জানান।
পূজা মন্ডপের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।
তিনি বলেন, আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু - মুসলিমসহ সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সুতরাং নাগরিক হিসেবে খাদ্য, বস্ত্রসহ অন্যান্য মৌলিক অধিকারের পাশাপাশি ধর্ম পালনের অধিকারও রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ অলি উল্লাহ জহির, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইয়াসির খান, শায়েস্তাগঞ্জ পৌর জামায়াতের সভাপতি শাহিদ উদ্দিন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, নুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আফছার আলী, সেক্রটারী শামসুল ইসলাম রাসেল,
ব্রাহ্মণডুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ রুহুল আমিন সেক্রেটারি
সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার