প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
নড়াইলে দুর্নীতি, মাদক ও ইভটিজিং বিরোধী শোভাযাত্রা

আশিকুর রহমান সৌরভ, নড়াইল
সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র-যুব জনতার আয়োজনে ৪ অক্টোবর শনিবার বিকাল ৪ ঘটিকায় পুরাতন টার্মিনাল মসজিদ, নড়াইল হতে গৌচর বাজার পযর্ন্ত এই শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মো: সাফায়েতুল্লার উপস্থাপনায় এবং মো: মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানা, শাহারুল সহ আরো অনেকে।
শোভাযাত্রা শেষে নড়াইল গৌচর বাজারে অবস্থিত নড়াইল মডেল মসজিদের সামনে বক্তব্য দেন বক্তারা
অনুষ্ঠানে বক্তারা মাদক, দুর্নীতি ও ইভটিজিং এর ক্ষতিকর বিষয় এবং ভয়াবহতা তুলে ধরেন।
বক্তারা বলেন আমরা ভেবেছিলাম ২৪ আন্দোলনের পরবর্তী সময়ে ঘুষ দুর্নীতি ইভটিজিং এইসব বন্ধ হবে কিন্তু বন্ধ হয়নি। আগের মতোই সব চলছে। এইসব দুর্নীতি ইভটিজিং যদি বন্ধ না হয় তাহলে ২৪ এর আন্দোলন ব্যর্থ হয়ে যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার