প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
বাড্ডায় এসি মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বাড্ডা থানার বৈঠাখালি এলাকায় রাব্বি হাসান (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একজন এসি মিস্ত্রি ছিলেন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। তিনি বলেন, আমরা খবর পেয়ে বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার বৈঠাখালী এলাকার সিফাতের বাড়িতে যাই। সেখানে গিয়ে দরজা ভেঙে রাব্বি হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সে পেশায় একজন এসি মিস্ত্রি ছিল। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।তিনি আরো বলেন, রাব্বি পূর্ব বাড্ডার জনৈক সিফাতের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার গঙ্গানারায়ণ গ্রামে। তার বাবার নাম মো. রেজাউল হোসেন।
তবে কি কারণে রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার