প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এ ছাড়াও ঘটনাস্থলে যাচ্ছে আরও ৩টি ইউনিট।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ১১টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। আর ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে কী না এমনটাও জানা যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার