প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ নুরউদ্দিন সজল ওরফে ডেন্টাল সজল নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (২২ অক্টোবর) রাতে সোবহানবাগের মিম টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাহিনীর কর্মকর্তারা জানান, মহাখালীতে সন্ত্রাসীদের অস্ত্রবাজি সংক্রান্ত ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে মিম টাওয়ারে অভিযান চালায় যৌথ বাহিনী। প্রায় ছয় ঘণ্টার অভিযানে ঐ ভবনের দশম তলা থেকে চারটি স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল, চারটি ওয়াকিটকি, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সেইসাথে মেলে অস্তিত্বহীন অনলাইন পোর্টালের আইডি কার্ড ও স্টিকারযুক্ত গাড়ি।
এ সময় উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় ডেন্টাল সজলকে আটক করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় দখলবাজিসহ নানা অপরাধের অভিযোগ আছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
/এএম
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার