মোহাম্মদ মোশাহিদ মজুমদার, হবিগঞ্জ | শনিবার, ৯ নভেম্বর ২০২৫ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজা (রা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ফাবিহা আক্তার নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে চুনারুঘাট থানাধীন কুটিরগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। আটক ফাবিহা শায়েস্তাগঞ্জ পৌরসভার কুটির এলাকার জসিম উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তরুণীর বাড়ি ঘেরাও করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পুলিশের বক্তব্য: এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি দিলীপ কান্ত নাথ) বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্ত তরুণীকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট স্থানীয় সূত্রে জানা যায়, ফাবিহা “সারা সুযেন” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে মহানবী (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজা (রা.)-এর চরিত্র ও আর্থিক স্বাবলম্বিতা নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।