প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
উত্তরায় ইঞ্জিনে ওভারহিটের কারণে মাইক্রোবাসে আগুন

রাজধানীর উত্তরায় ইঞ্জিনে ওভারহিটের কারণে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত ইঞ্জিন ওভারহিটের কারণে এ আগুনের সূতপাত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার