প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩৭

লাতিন দেশ পেরুতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) দেশটির আরেকিপা অঞ্চলে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি।
স্থানীয় প্রশাসন জানায়, একটি হাইওয়েতে অন্য একটি যানের সাথে সংঘর্ষ হয় বাসটির। এরপরই এটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৬ জনের। বাকি একজনের প্রাণ যায় হাসপাতালে নেয়ার পর।
আহত হয়ে আরও ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যারমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার