প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা, শিশুসহ নিহত ৭, আহত ৩২

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে ৭ ফিলিস্তিনি। আহত আরও ৩২ জন। ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি তেলআবিবের।
বুধবার (৩ ডিসেম্বর) রাফায় নেতানিয়াহু বাহিনীর ওপর হামলায় আহত হয় কয়েকজন সেনা। এ ঘটনায় হামাসকে দায়ী করে তেল আবিব। এর পরপরই গাজায় বোমা হামলা চালায় তারা। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আট ও দশ বছর বয়সি দুই শিশুও রয়েছে। অপরদিকে, এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
উল্লেখ্য, অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৯১ বার শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৬০ জন ফিলিস্তিনি। সেইসাথে, আহত হয়েছে প্রায় সাড়ে ৯শ' জন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার