প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
রেকর্ড গড়া জয়ে সিরিজ নিউজিল্যান্ডের
তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৩২৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৪৬২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩৮ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। আর এই জয়ে তিন ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ পাঁচটি টেস্ট সিরিজই জিতল কিউইরা।
সোমবার (২২ ডিসেম্বর) বিনা উইকেটে ৪৩ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা মন্দও করেনি তারা। জুটি নিয়ে গিয়েছিলেন ৮৭ রান পর্যন্ত।
তবে এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। শেষ ৫১ রানে হারায় ১০ উইকেট। ৯৬ বলে ৬৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১০৫ বলে ১৬ রান করে আউট হন।
রেকর্ডময় টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যান অব দা ম্যাচ ডেভন কনওয়ে। রেকর্ড গড়া পারফরম্যান্সে সিরিজের সেরা খেলোয়াড় হন ডাফি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার