
আইডিএফ জানিয়েছে, ৪০১তম ব্রিগেডের সেনারা ১৪৬তম ডিভিশনের অধীনে অভিযান চালিয়ে ওই সুড়ঙ্গের সন্ধান পায় এবং সেটি ধ্বংস করে। সেনাবাহিনীর দাবি, সুড়ঙ্গটির ভেতরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী (হিজবুল্লাহ) যোদ্ধাদের একাধিক গোপন আশ্রয়স্থল ছিল।আইডিএফ আরও জানায়, 'ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হুমকি মোকাবিলায় আমরা অভিযান চালিয়ে যাব।'
এদিকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা বিবেচনায় এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।