২৮ ফেব্রুয়ারি, ২০২৬। ইতিহাসের পাতায় 'যুদ্ধ' অধ্যায়ে নতুন করে নাম লেখায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টার্গেট 'ইরান'। তবে, টার্গেট 'প্রি-ডিসাইডেড' হলেও ভুল করে বসে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলা আঘাত হানে ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি স্কুলে। ভয়াবহ এই হামলার মধ্য দিয়ে শুরু হয় 'যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল' যুএই নির্মম হামলার পর সিএনএন, নিউ ইয়র্ক টাইমসসহ প্রভাবশালী গণমাধ্যমগুলোতে মার্কিন বাহিনীর 'ভুল' হামলা এবং পর্যাপ্ত 'হোম-ওয়ার্ক' না করার অভিযোগ ওঠে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। হামলার দায় স্বীকার না করে 'তদন্ত চলছে' এবং 'প্রতিবেদন প্রকাশ' করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে, দুই মাস পার হবার পর এখনও প্রতিবেদন প্রকাশ করা নিয়ে নিশ্চুপ পেন্টাগন।