প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
শায়েস্তাগঞ্জ পৌর জাসাসে নতুন নেতৃত্ব, আহ্বায়ক হাফিজ আল মিথুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় সাংস্কৃতিক কার্যক্রমকে আরও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পৌর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংস্কৃতিক সংগঠক হাফিজ আল মিথুন। ৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় থাকা হাফিজ আল মিথুন ফটোগ্রাফি, লেখালেখি ও সংগীতচর্চার মাধ্যমে স্থানীয় তরুণদের মাঝে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। ফলে তার এই দায়িত্বপ্রাপ্তি নিয়ে সাংস্কৃতিক মহলে তৈরি হয়েছে আশাবাদ। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে স্থবির হয়ে পড়া সাংস্কৃতিক পরিবেশে নতুন গতি আসবে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার