প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত ইসলামী ফ্রন্ট মহাসচিবের

আজ ১৪মে ২০২৬ইং, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা স উ ম আবদুস সামাদেএর নেতৃত্ব একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আকাইদ ও ফিকহ গ্রন্থ ২৬ সালেরটি বাদ দিয়ে ২৫ সালেরটি পুনবহালের দাবী জানানো হয়। ইতিমধ্যে মব সৃষ্টির মাধ্যমে যে সমস্ত প্রিন্সিপাল ও শিক্ষকদের চাকুরীচ্যুত করা হয়েছিল তাদের পুনর্বহালে শিক্ষামন্ত্রী একমত হন। আলীয়া মাদরাসা গুলোতে ভিন্ন কারিকুলামের শিক্ষক নিয়োগের ব্যাপারে বিবেচনা করার আশ্বাস দেন।
প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ড. অধ্যক্ষ এ কে এম মাহবুবুর রহমান, ড. অধ্যক্ষ ঈসমাইল নোমানী ও অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী- যুগ্ন মহাসচিব, এডভোকেট ইকবাল হাসান - আইন সচিব, মুহাম্মদ আবদুল হাকিম - দপ্তর সচিব, নাসির উদ্দিন- সদস্য।
এসময় মন্ত্রী মহোদয়কে বিশ্বের বিশুদ্ধ তাফসীরগ্রন্থ কানযুল ঈমান ও নুরুল ইরফান উপহার দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার