প্রিন্ট এর তারিখঃ Oct 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
শায়েস্তাগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসনে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, শায়েস্তাগঞ্জ:
আসন্ন দুর্গোৎসব উপলক্ষে শায়েস্তাগঞ্জ শহরের রাস্তাঘাট যানজটমুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার থেকে বাল্লা রেলগেট পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান।
অভিযানকালে দিনের বেলায় রাস্তার পাশে মালামাল রেখে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে একটি ঠেলাগাড়িকে ২ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা কিংবা যানজট সৃষ্টি করতে দেওয়া হবে না।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার