
হবিগঞ্জে ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে হবিগঞ্জ পৌরসভার যশোর আবদা গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রাক ভর্তি ১০৯ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি জব্দ করা হয়। যার ওজন ৫ হাজার ৪৫০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা।
এ সময় ট্রাকচালক আবুল বাশারকে (৪৫) আটক করা হয়। আটককৃত চালক বাহুবল উপজেলার চিড়াকান্দি গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।