ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2025 ইং
নোয়াব আলীকে গ্রেফতার ছবির ক্যাপশন: নোয়াব আলীকে গ্রেফতার
ad728
চট্টগ্রামের বাকলিয়ায় আওয়ামী লীগের নেতা নোয়াব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নগরের রাহাত্তারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

নোয়াব আলী আনোয়ারা বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনোয়ারা থানার একটি মামলা রয়েছে। রাহাত্তারপুল এলাকা থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted