ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবি-এর অভিযান: ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

সিরাজগঞ্জ ও পাবনা জেলার পাঁচটি পৃথক উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, তাজা গুলি ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। বুধবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআরবি-১২ এর অধিনায়ক আতিকুর রহমান বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী অঞ্চলের ৬৫ জন চরমপন্থী সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পরবর্তীতে তাদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অভিযানে নামে এসআরবি। সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলায় রাতের আঁধারে খোলা মাঠে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ওয়াকিটকি এবং বেশ কয়েকটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অপরাধ দমনে সরকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসআরবি অধিনায়ক।


নিউজটি আপডেট করেছেন : miskat@dailydurbar.com

কমেন্ট বক্স