ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে কি লাভ হবে?

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও হাউজে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার সম্ভাবনা এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস হাতবদল হলে মার্কিন রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

আগামী বছরের জানুয়ারি থেকে ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে এলে তারা আরও সহজে নিজেদের পছন্দমতো আইন পাস করার সুযোগ পাবে। পাশাপাশি, যুদ্ধ কিংবা রাষ্ট্রীয় বাজেটের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের যেকোনো সিদ্ধান্ত বা রাজনৈতিক এজেন্ডাকে সরাসরি চ্যালেঞ্জ করার ক্ষমতা অর্জন করবে তারা। এর ফলে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত ও রাজনৈতিক নিয়ন্ত্রণ অনেকটাই ভারসাম্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : miskat@dailydurbar.com

কমেন্ট বক্স