মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বন্দর নগরীর দলটির। ৩৪ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় তারা। সাজঘরে ফেরেন খাজা নাফে, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী ও মোহাম্মদ মিথুন। এরপর ৭৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন পারভেজ ইমন ও শামীম পাটোয়ারি। ইমন ৩৬ রানে ফিরলেও ফিফটির দেখান পান শামীম।
শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৯ রান করে ফেরেন তিনি। মোহাম্মদ আলীর ৫ উইকেট শিকারে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। জবাবে ২৯ রান করে তামিম ইকবাল আউট হলেও ৯৫ রানের জুটি গড়ে বরিশালের জয় নিশ্চিত করেন তাওহীদ হৃদয় ও দাভিদ মালান। হৃদয় ৮২ ও ৩৪ রানে অপরাজিত ছিলেন মালান।