প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেয় চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়লা ও লিকুইড প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% শুল্ক আরোপ করবে। সেই সঙ্গে অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর ১০% শুল্ক আরোপ করবে।
এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এমন সিদ্ধান্তের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে