কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি পিক আপ ভ্যান সিলেট থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে আসছিলো। বুধবার ভোরে কালীগঞ্জের আজমতপুর-ইটাখলা আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। খাদে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।