ঢাকা | বঙ্গাব্দ

এবার শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ছাত্র-জনতার আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2025 ইং
শেখ হাসিনার বাসভবন ছবির ক্যাপশন: শেখ হাসিনার বাসভবন
ad728

রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে অবস্থিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভবনটিতে আগুন দেয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পুরোপুরি খালি ছিল সুধা সদন। এরপর বুধবার শেখ হাসিনার বক্তৃতা ইস্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। তারা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয়। পরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়া হয়। 

বিক্ষুব্ধ জনতা জানায়, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted