পুলিশ জানায়, রাত আটটার দিকে ঝিনাইগাতি থানা পুলিশের টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।