ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আল-সাওয়াফিরির পূর্বে রেস্তোরাঁ ব্যবসার কোনও অভিজ্ঞতা ছিল না। গাজায় ১৬ মাস ধরে চলা সংঘাতের সময় ১০ বার বাস্তুচ্যুত হয়ে, ২৩ বছর বয়সী এই যুবক এই বছরের শুরুতে পুরোনো সরঞ্জাম সংগ্রহ করে। এরপর তার বাবাকে মাংস কিনতে মিশরের সীমান্তে পাঠান তিনি। দক্ষিণতম শহর রাফায় প্রথম রেস্তোরাঁ খুলেছেন তিনি। তবে ইসরায়েলি আক্রমণ থেকে পালিয়ে উপকূলে যেতে হয়েছিলো তাকে। প্রয়োজনীয় সরঞ্জামগুলো পাওয়ার পর
তিনি বলেন, ‘মানুষের কাছ থেকে সাড়া অসাধারণ ছিলো। রাফা ছাড়ার পর অবশেষে আমি খান ইউনিসে আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছি এবং ঈশ্বরের করুণায় আমরা সফল হয়েছি।’