রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছেন না। গত ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়। সে বিষয়ে অন্তর্বর্তী সরকার অবস্থান স্পষ্ট করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভারতে বিভিন্ন সময় নানা ধরনের বিরূপ পরিস্থিতি উদ্ভব হয়। তবে বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য দেয় না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে বলে জানান তিনি।