সাক্ষাৎকালে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা।
একইসাথে শহিদ পরিবারদের কাছে সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ড. ইউনূস। এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।