ঢাকা | বঙ্গাব্দ

ক্রীড়াক্ষেত্রের মাধ্যমে উরুগুয়ের সঙ্গে সম্পর্ক গড়ার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2025 ইং
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস
ad728

ক্রীড়া ও জনগণের মধ্যে সংযোগের মাধ্যমে উরুগুয়েকে সেতুবন্ধন তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উরুগুয়ের রাষ্ট্রদূত আলবার্তো এ. গুয়ানি সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনুস বলেন, উভয় জাতিই ক্রীড়াপ্রেমী। বিশেষ করে ফুটবলের প্রতি। আমরা এই ক্ষেত্রেও সংযোগ গড়ে তুলতে পারি। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো যাক। সেতুবন্ধন তৈরি হলে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়বে।

রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে উরুগুয়ে বাংলাদেশে উল, সয়াবিন এবং কৃষিজাত পণ্যসহ অন্যান্য দ্রব্য রপ্তানি করে। যদিও রফতানির পরিমাণ তুলনামূলক কম। কৃষি, উৎপাদন, সেমিকন্ডাক্টর, ড্রোন, স্যাটেলাইট এবং প্রযুক্তি স্থানান্তরসহ সম্ভাব্য সহযোগিতায় আগ্রহ জানায় উরুগুয়ের রাষ্ট্রদূত।

সৌজন্য সাক্ষাৎতে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার দফতরের কর্মকর্তারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted