জানা গেছে, ১৬টি ফিডে ৯টি ভাষায় চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করবেন ক্রিকেটভক্তরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি ও তামিলসহ আরও ৫টি ভাষায় শোনা যাবে ধারাভাষ্য।
স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস এইটিনে এসব ভাষায় সম্প্রচারিত হবে খেলা। আর বাংলাদেশের দর্শকরা খেলা উপভোগ করবেন টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। পাশাপাশি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখা যাবে টফি অ্যাপেও।