ঢাকা | বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2025 ইং
অপারেশন ডেভিল ছবির ক্যাপশন: অপারেশন ডেভিল
ad728
যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে ৮৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন মোট এক হাজার ৩৪৭ জন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।

এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৩টি ছুরি/চাকু, ২টি রামদা/দা এবং ৩টি হেমার উদ্ধার করা হয়েছে।

গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত চার হাজার ৪৫৮ জনকে গ্রেফতার করা হলো।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted