এদিন ম্যাচের তিন মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ভিনি। এর সাত মিনিট পর এমবাপ্পের শট রুখে দিলেও ম্যাচের ১৫ মিনিটে ঠিকই জালের ঠিকানা খুজে নেন এই ফরাসি স্ট্রাইকার।
তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় রিয়াল। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন বেলিংহাম। লিডে থেকেই বিরতিতে যায় আনচেলত্তি শিষ্যরা।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ পালটা আক্রমণের খেলা। এই অর্ধের শুরুতেই সফল স্পট কিকে ওসাসুনাকে সমতায় ফেরান বুদিমির। বাকি সময়ে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের ওভাবে জালের দেখা পায়নি রিয়াল। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় লস ব্লাঙ্কোসদের।