ঢাকা | বঙ্গাব্দ

কুয়েটে হামলা: সরেজমিন পর্যবেক্ষণে যাচ্ছে ছাত্রদল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2025 ইং
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছবির ক্যাপশন: প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ad728
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ঘটনার কারণ অনুসন্ধানে সরেজমিন পর্যবেক্ষণে দল পাঠাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ছাত্র সংগঠনটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটের উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানের লক্ষ্যে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সোহেল রানাকে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করার নির্দেশ দেয়া হলো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার নির্দেশনাও দেয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত।

তবে এই অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানিয়েছিলেন তারা। এ সময় নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted