তিনি বলেন, জুলাই আন্দোলনে এক হাজার চারশোর মতো হত্যাকাণ্ড ঘটেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। এই প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। এখন গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা প্রয়োজন। তাহলে মানুষের মধ্যে মনোবল ফরে আসবে।
তিনি আরও বলেন, শুধু জুলাই-আগস্টেই নয় গত ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে শেখ হাসিনা ও তার দোসররা গুম, হত্যাকাণ্ড চালিয়েছে। অন্তর্বর্তী সরকারকে এই বিচার করতে হবে। বিচারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। এই সরকার না পারলেও বিএনপি বিচার করবে।