ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ, চালকসহ আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2025 ইং
একটি যাত্রীবাহী বাসে ছবির ক্যাপশন: একটি যাত্রীবাহী বাসে
ad728
টাঙ্গাইলে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুইজন নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানায় যাত্রীরা।

এদিকে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাসটির চালক বাবলু, সুপারভাইজার মাহাবুব আলম ও সহকারী সুমন ইসলামকে আটক করেছে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ।

যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস গাবতলি থেকে ছেড়ে আসে। পথিমধ্যে চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী উঠে। পরে বাসটি টাঙ্গাইল জেলায় আসলে নতুন উঠা যাত্রীসহ আরও কয়েকজন বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় ডাকাতরা লুটপাট ও দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠে। পরে তারা মির্জাপুর এলাকায় নেমে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে বাসটি বড়াইগ্রাম এলাকায় আসলে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয়। যাত্রীরা অভিযোগ, বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহায়তায়য় ডাকাতির ঘটনা ঘটেছে। পরে তাদেরকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল মির্জাপুর থানায় হওয়ায় সেখানে ভুক্তভোগী যাত্রীদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে। যাত্রীরা লিখিত অভিযোগ করলে আটকৃতদের মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted